মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৪ জন

নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪১ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মৃত ৫ জনের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) একজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -shukee

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডিএসসিসিতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৭০ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে ডিএনসিসিতে ৬৯ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, খুলনা ও বরিশাল বিভাগে ৪১ জন করে মোট ৮২ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪১ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৯৪৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২২৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও