বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

শিল্প ও ভূমি মন্ত্রণালয় উপদেষ্টাদের সীতাকুণ্ড শিপইয়ার্ড পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

শিল্প ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় শীতলপুরস্থ তিনটি শিপইয়ার্ড পরিদর্শন করেছেন ।  আজ শুক্রবার  (২৯নভেম্বর) বেলা ১১টায়  গ্রিন ইয়ার্ডগুলো পরিদর্শনে এসে উপদেষ্টাগণ ইয়ার্ডের কার্যপ্রদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

- Advertisement -

সীতাকুণ্ডের কেশবপুর তেঁতুলতলা আরব গ্রীন শিপ ব্রেকিং ইয়ার্ড,বার আউলিয়া গামারীতলা কেএসআরএম গ্রুপের কবির স্টীল গ্রীন শিপ ব্রেকিং ইয়ার্ড ও ননগ্রীন তাইওয়া শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন।

- Advertisement -shukee

এসময় আরব গ্রীণ শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে গিয়েও ইয়ার্ডের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ।

শিল্প ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সীতাকুণ্ডে শিপইয়ার্ড পরিদর্শন

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, চট্টগ্রাম জেলাপ্রশাসক ফরিদা খানম।

এছাড়া সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ  শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর সভাপতি মো. আবু তাহের, ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিঙ্কু, মোহাম্মদ করিম উদ্দিন, নির্বাহী সদস্য মো. নাঈম শাহ ইমরান, মো. সেকান্দর হোসেন, আরব শিপ ব্রেকিং ইয়ার্ডের চেয়ারম্যান মো. সায়ের মিয়া, ব্যবস্হাপনা পরিচালক নুর উদ্দিন মোহাম্মদ রুবেল সিআইপি,  সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মো. ফোরকান আবু, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,জহুরুল আলম এসময় উপস্থিত ছিলেন।

এরপর উপদেষ্টাগণ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)এর নিয়ন্ত্রণাধীন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড শিল্পাঞ্চলে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন ও মধ্যাহ্নভোজ করেন।

সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় শিপইয়ার্ড পরিদর্শন করছেন শিল্প ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ

সর্বশেষ

এই বিভাগের আরও