মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে  বৃহস্পতিবার থেকে চলবে জাহাজ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। আগামী ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ–এর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাত্রা করবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -

তিনি বলেন, সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি চেয়ে কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। সবকিছু বিবেচনা করে আমরা তাদের অনুমতি দিয়েছি। আগামী ২৮ নভেম্বর যাত্রী নিয়ে জাহাজটি সেন্টমার্টিন যেতে পারবে।

- Advertisement -shukee

গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত এক আদেশে সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করা হয়েছে। আদেশে বলা হয়, সেন্টমার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। ওই মন্ত্রণালয়ের গঠন করা যৌথ কমিটি এসব বিষয় দেখভাল করবে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও)। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালককে করা হয়েছে সদস্যসচিব।

২০২৩ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রূটে পর্যটনের জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর ইনানী সৈকতে স্থাপিত নৌ–জেটি ব্যবহার করে সেন্টমার্টিনে পর্যটক আনা-নেয়া হতো। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে ইনানী জেটিও ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও