শুক্রবার, ৮ মে ২০২৬

[the_ad id='15178']

সোশ্যাল ইসলামী ব্যাংকের পুনর্গঠিত

শরী’আহ সুপারভাইজরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি পুনর্গঠন করে। আট সদস্য বিশিষ্ট এই পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির প্রথম সভা (৯১তম) ১১ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় মুফতি মাহফুজুল হক শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, মুফতি আবদুল্লাহ মাসুম- ভাইস চেয়ারম্যান এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল- সদস্য সচিব নির্বাচিত হন। উক্ত সভায় পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির অন্যান্য সদস্যগণের মধ্যে মুফতি যুবায়ের আবদুল্লাহ, ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. এম. মাসুদ রহমান, ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান (মিলন) এবং প্রফেসর ড. মো. শামসুল আলম উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাতসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

- Advertisement -shukee

সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সোশ্যাল ইসলামী ব্যংককে একটি পরিপূর্ণ শরী’আহ কমপ্লায়েন্ট টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন ।

সর্বশেষ

এই বিভাগের আরও