শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধান দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা।

- Advertisement -shukee

এদিন সকাল সাড়ে ১০টার পর যমুনায় প্রবেশ করেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ নারী ফুটবল দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এছাড়া নেপাল থেকে দেশে ফেরার পর ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয় তাদের।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও