Wednesday, 14 October 2026

[the_ad id='15178']

প্রবর্তক স্কুলে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে- এমপি সাঈদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ইন্দু নন্দন দত্ত।

- Advertisement -shukee

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন সাঈদ আল নোমান।

তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। এ জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রীতা দত্ত ও সালাহ্ উদ্দীন মোহাম্মদ রেজা।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী বক্তব্যে প্রতিষ্ঠানের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের আহ্বায়ক ও জ্যেষ্ঠ শিক্ষক দীপন কান্তি দাশ স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রবর্তক সংঘের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে জারিগান, দেশাত্মবোধক গানের সঙ্গে দলীয় নৃত্য এবং বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রাক্তন অধ্যক্ষ মনোজ কুমার দেবের রচনা ও সুরে প্রবর্তকের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক বৃন্দ আবৃত্তিও পরিবেশিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মুক্তা দত্ত ও জ্যেষ্ঠ শিক্ষক সীমা রানী দেব। শেষে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সর্বশেষ

এই বিভাগের আরও