চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সড়কের নতুন ব্রিজ এলাকায় ফুটপাতের অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
- Advertisement -

অভিযানে শাহ আমানত সেতু সড়কের নতুন ব্রিজ এলাকার মীর পেট্রোল পাম্প সংলগ্ন ফুটপাত অবৈধভাবে দখল করে ড্রাম রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ফুটপাত থেকে ড্রাম অপসারণের কাজ শুরু করা হয় এবং আজকের মধ্যে ড্রাম অপসারণ করে ফুটপাত উম্মুক্ত করার জন্য মালিক পক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।


