গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
- Advertisement -

তিনি বলেন, ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে।

