সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর আলী নগর উচ্চবিদ্যালয়ে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন, স্কুলের ছাত্র ছাত্রীদের খেলাধূলার সরঞ্জাম বিতরণকালে জেলা প্রশাসক জাহিদুর ইসলাম মিয়া বলেন,জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের নিরাপত্তা দিবে প্রশাসন,সন্ত্রাসী নয়।
এ সময় তিনি আলীনগর প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন। আলীনগর স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার পাশাপাশি শিক্ষকদের বেতনসংক্রান্ত সমস্যার কথা জেলা প্রশাসককে জানান।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনের অর্থ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়ার ব্যবস্থা করা হবে। পরবর্তী মাসগুলোর বেতন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

এছাড়া বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিচালনা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির দায়িত্ব সরকারিভাবে নেয়ার প্রস্তাব দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

শিক্ষার্থীরা সমাজের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষক ও শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা বলেছেন, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজকে নির্দেশনা দেয়া হয়।
জঙ্গল সলিমপুর সম্পর্কে তিনি বলেন, জঙ্গল সলিমপুরকে একসময় ‘স্টেট উইদিন স্টেট’ বলা হতো। ৯ মার্চের আগে জায়গাটি সম্পর্কে যে ধারণা প্রচলিত ছিল, এরপর সেই পরিস্থিতি বদলেগেছে। এখানে ধীরে ধীরে স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।

এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে ছয়টি সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী এ কাজ করছে। ইতোমধ্যে প্রায় ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
তিনি আরো জানান, সড়কগুলোর কাজ শেষ হলে মানুষের চলাচল সহজ ও নিরাপদ হবে একই সঙ্গে সরকারি সেবা পৌঁছে দেয়াও সহজ হবে।
জঙ্গল সলিমপুরে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এখানে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ইতিমধ্যে সম্ভাব্য জায়গা নির্বাচন করা হয়েছে।
জেলা প্রশাসক সেসব জায়গা, নির্মাণাধীন বিজিবি ক্যাম্প ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন ও সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামানসহ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


