চট্টগ্রাম নগরের বাকলিয়া চাক্তাই এলাকায় লাইসেন্স ছাড়া সার মজুত করায় দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের মালিককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
- Advertisement -

অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম।
তিনি বলেন, ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ছয়টি গোডাউন থেকে ১ হাজার বস্তা টিএসপি ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির দুটি গুদাম থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

