কক্সবাজারে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে পালানোর সময় গণপিটুনিতে আহত সোলায়মান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোলায়মান কক্সবাজার সদর উপজেলার সিকদারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
এর আগে ভোরে কক্সবাজার সদরের মাঝিরপাড়া-নুনিয়ারছড়া এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সোলায়মান।
পরে সেখান থেকে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে ধরে মারধর করেন। এতে সোলায়মান গুরুতর আহত হন।
পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কক্সবাজার থেকে গুরুতর আহত অবস্থায় সোলায়মান নামে এক ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

