Tuesday, 25 August 2026

[the_ad id='15178']

হাম উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮৬ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯১ জন।

- Advertisement -

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৯১ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮৬ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে।

সংক্রমণ চিকিৎসায় অ্যান্টিবায়েটিক নয়, প্রতিরোধে গুরুত্ব দিতে হবে ঢামেকে দালাল আটক, ৫০ ব্লাড টিউবসহ চিকিৎসা সামগ্রী উদ্ধার লিভার নষ্ট করছে প্যারাসিটামলসহ যেসব ওষুধ ও সাপ্লিমেন্ট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।

সর্বশেষ

এই বিভাগের আরও