পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের উদ্যোগে তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর লালখান বাজার হাইলেভেল রোডে অবস্থিত শাইনিং আওয়ার স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট উজ্জ্বল কান্তি বড়ুয়া।

বৃক্ষরোপণকালে বক্তব্য রাখেন, রোটারি রিপসা টিমের সার্ভিস প্রজেক্ট কো-অর্ডিনেটর সিপি মো. নজরুল ইসলাম নান্টু, এডমিন কো-অর্ডিনেটর সিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি ক্যাপ্টেন আতাউর রহমান বাপ্পী, অ্যাসিস্ট্যান্ট কো-কোঅর্ডিনেটর সাবিনা কাইয়ুম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর কাজী হাসানুজ্জামান সান্টু, পিপি রেজাউল করিম, ইম্পেরিয়াল রোটারি ক্লাবের সদস্য পিপি অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, পিপি মাসুদুর রহমান খান, প্রেসিডেন্ট ইলেক্ট দুর্জয় পাল, ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সুবর্ণা দে এবং নুসরাত জাহান।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবুজায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় বিভিন্ন রোটারি ক্লাবের প্রতিনিধিদের কাছে গাছের চারা হস্তান্তর করা হয়। চারা গ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে—চিটাগাং রেইনবো, চিটাগাং লেক ভিউ, চিটাগাং হেরিটেজ, চিটাগাং ডাউন টাউন, এঙ্কর সিটি চিটাগাং, চট্টগ্রাম হারবার, চিটাগাং মেরিন সিটি, চিটাগাং খুলশী সেন্ট্রাল এবং রিভারাইন হালদা।
চিটাগাং ইম্পেরিয়াল রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ আগস্ট সাউদার্ন ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে।

