বুধবার, ২২ জুলাই ২০২৬

[the_ad id='15178']

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতার প্রবণতা এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার আটজন শিশুর মধ্যে হাম অথবা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২১জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -shukee

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ জন শিশু। ফলে হাম এবং হামের উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত মোট ৭৯৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩০ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৭৮ জন। অর্থাৎ একদিনেই মোট এক হাজার আটজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ সময়ে চিকিৎসার জন্য নতুন করে এক হাজার ২১৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জন।

একই সময়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও