সোমবার, ১৩ জুলাই ২০২৬

[the_ad id='15178']

বাকলিয়ার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

তিনি রবিবার বিকেলে নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন।

- Advertisement -shukee

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কোনো পরিবার যেন অনাহারে বা কষ্টে না থাকে, সে লক্ষ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। নগরবাসীর যেকোনো দুর্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় তাদের পাশে থাকবে।

তিনি বলেন, শুধু ত্রাণ বিতরণ নয়, জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনর্বাসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। দুর্যোগ মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নাগরিকদেরও পরিচ্ছন্ন নগর গঠনে সচেতন ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার মানুষের জীবন ও নিরাপত্তা। পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তা, খাবার বিতরণ এবং জলাবদ্ধতা দ্রুত নিরসনে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মেয়র বলেন, জনগণের কল্যাণই আমাদের অঙ্গীকার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও