বুধবার, ৮ জুলাই ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে পল্লী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

একতাই শক্তি- একতাই বল-পল্লী উন্নয়নে মিলবে ফল,কৃষক বাঁচলে বাঁচবে দেশ-সুখে থাকে বাংলাদেশ, নারীর হাতে ক্ষুদ্র ঋণ- পল্লী উন্নয়নে আনবে সু-দিন,স্মার্ট হবে গ্রামীণ অর্থনীতি- যুবক দক্ষগ্রাম- সীতাকুণ্ডে এই আমাদের প্রতিশ্রুতি,দক্ষ যুবকদক্ষ গ্রাম- সীতাকুণ্ডে বাড়বে সুনাম, এইরকম নানান শ্লোগানে  র‌্যালী, আলোচনাসভা, বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে  সীতাকুণ্ডে পল্লী উন্নয়ন সমবায় সমিতি ( বিআরডিবি) র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

- Advertisement -

কোরান তোলোয়াত ও গীতা পাঠের পর  সীতাকুণ্ড উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মরিয়ম আক্তার মুক্তার সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের পর  পল্লী উন্নয়ন সমবায় সমিতির কার্যক্রম, সমিতির সদস্যদের ভূমিকা,সাবলম্বী বিষয় নিয়ে বাস্তবতা  তুলে ধরেন প্রধান  অতিথি  সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

- Advertisement -shukee

উপজেলা পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা  জগন্নাত বণিকের  সঞ্চালনায় পূর্বের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন  কেন্দ্রীয় সমবায় সমিতি ( ইউসিসিসিএ) এর সভাপতি মো. ইউছুফ নিজামী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সাবেক সমিতির সভাপতি কাজী মো. ইছাক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম,সমাজ সেবা কর্মকর্তা ইসমত আরা বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন  বলেন, সমবায় মানে একতা, ঐক্য,  সমবায় সমিতি থেকে অনেকে ক্ষুদ্র  পরিসরে ঋণ নিয়ে  আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি ও সাবলম্বি হওয়ার কথা শুনে ভাল লাগলো, সদস্যগণ সমবায়ের ঋণের  মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে সংসারের সম্মিলিত উন্নয়নে কাজ করার জন্য পরামর্শ দেন তিনি।

আরো বক্তব্য রাখেন বাড়বকুণ্ড থেকে এম এইচ কাইউম,মাহমুদাবাদ থেকে বিবি যুবাইদিয়া মুরাদ, মুরাদপুর থেকে শাহেদা বেগম,আব্দুল অদুদ মাস্টারসহ সমিতির সদস্য বৃন্দ।

অলোচনার শুরুতেই অতিথি ও সকল সদস্যবৃন্দ এক র‌্যালি উপজেলা চত্বর ঘুরে পূনরায় হলরুমে গিয়ে আলোচনাসভা ও পরে ফলজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা  করেন।

পল্লী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও