গতলকাল(২৮ জুন) রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তাপসী রাবেয়া হল, সামসুন্নাহার হল ও সুফিয়া কামাল হলে ছাত্রীদের ব্যবহারের জন্য ৩টি ভেন্ডিং মেশিন হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদুল মোস্তফা পিএইচএফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডীন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রভোস্ট রোকসানা খাতুন ও প্রভোস্ট সুলতানা রাজিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য পিপি অধ্যাপক প্রকৌশলী ড. সুদীপ কুমার পাল,আইপিপি সৈয়দ আজিজ মোহাম্মদ নাজিম উদ্দিন,পিপি মোহাম্মদ মহিউদ্দিন এবং রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভেন্ডিং মেশিন হস্তান্তর একটি যুগোপযোগী পদক্ষেপ, যা ছাত্রীদের মানসিক স্বস্তি ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করবে।” অনুষ্ঠানে ছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষায় ভেন্ডিং-মেশিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। ক্লাবের পক্ষ থেকে একটি এক্সরে মেশিন, লাইব্রেরীতে নতুন বই প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন।


