সোমবার, ২৯ জুন ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড মেঘমল্লার খেলাঘর আসরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড উপজেলা মেঘমল্লার খেলাঘর আসরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব গত শুক্রবার সীতাকুণ্ড আদর্শ উচ্চবিদ্যালয়  মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

উৎসবের মূল উদ্দেশ্যে হলো সাধারণ মানুষ বিদেশ থেকে আমদামীকৃত বাজারের ভেজাল ফরমালিন যুক্ত ফল না কিনে দেশীয় উৎপাদিত ফল খাওয়ার উৎসাহিত করা।

- Advertisement -shukee

সীতাকুণ্ড উপজেলা মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় প্রধাণ অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গল্পকার দেবাশিস ভট্রাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, এসিএল লিংক ইন্টারনেট এর চেয়ারম্যান সুনন্দা ভট্টাচার্য সাগর,সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি পরেশ দাশ গুপ্ত।

আরো উপস্হিত ও বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগঠক ইমাম হোসেন স্বপন,সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া,সাংবাদিক ইকবাল হোসেন রুবেল, সামাজিক সংগঠক হারুনুর রসিদ,সংগীত শিল্পী ওস্তাদ জাহাঙ্গীর আজিজ, সংগীত সংগঠক বিজয় কুমার রায়, সংগঠক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু সহ সংগঠনের অসংখ্য কর্মী অনুষ্ঠানে উপস্হিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও আনন্দময় করে তোলেন।

অনুষ্ঠান শুরুতেই মৌসুমী ফলকে নিয়ে খেলাঘরের শিশুরা  চিত্রাংকন,সংগীত পরিবেশন দিয়ে শুরু করেন,মধ্যখানে আলোচনা সভা,৩য় পর্বে আবারো সংগীত, নৃত্য পরিবেশন করে  ৪র্থ পর্বে পুরস্কার বিতরণ ও সবশেষে মৌসুমী ফল পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও