শনিবার, ২৭ জুন ২০২৬

[the_ad id='15178']

বোয়ালখালীতে শ্বশুর বাড়িতে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়ি থেকে রুমা আক্তার সীমা (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল শরীফপাড়ার আলী চান তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -shukee

নিহত সীমা শরীফপাড়ার প্রবাসী জানে আলমের স্ত্রী। তাদের সংসারের ৭ বছর বয়সী ১ ছেলে এবং ২ বছর বয়সী ১ মেয়ে রয়েছে।

নিহতের ভাই সাকিব জানান, তার বোনের স্বামী প্রবাসে রয়েছেন। আগের স্ত্রী মারা যাওয়ায় শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন।

শ্বশুর -শাশুড়ি দুইজনে মিলে সীমাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও