দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে ও সীতাকুণ্ড উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সীতাকুণ্ড উপজেলার উত্তর সীমান্তে অবস্থিত বড়দারগাহাট সিরাজুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় উদ্বোধন করা হয় সততা স্টোর ।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মো. নাছির উদ্দিন ভুঁইয়া।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ও সাদেক মস্তান (র.) উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু জাফর মুহাম্মদ সাদেক।
বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি অধ্যাপক কপিল উদ্দিন, সদস্য সাজ্জাদ হোসেন রাসেল, মাদ্রাসার সুপার মাওলানা শফিউল কাদেরসহ প্রমুখ।
পরে প্রধান অতিথি মো. নাছির উদ্দিন ভুঁইয়া ও কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন।


