বুধবার, ২৪ জুন ২০২৬

[the_ad id='15178']

সোনাইছড়িতে মসজিদের ভেতর মিলল ইমামের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -shukee

ওই ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে এ মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন।

‎মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতোয়াল্লি মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, ‘আসরের সময় মুসল্লিদের নিয়ে মসজিদে নামাজ পড়েন ইমাম আমির হোসেন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি অনুপস্থিত ছিলেন।

বাইরে কাজের কারণে তিনি আসতে পারেননি বলে আমরা ধারণা করেছিলাম। দীর্ঘ সময় পরও না আসায় স্থানীয়রা তাকে খুঁজেছেন।

পরে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তার কক্ষে নিজের হাতে লেখা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে তিনি পারিবারিক কলহের কথা লিখেছেন’।

মোতোয়াল্লি মোহাম্মদ ইফতেখার আহমেদ আরও বলেন, ইমাম আমির হোসেন মৃত্যুর আগে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়’।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পারিবারিক কলহ থেকে ওই ইমাম আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও