বুধবার, ২৪ জুন ২০২৬

[the_ad id='15178']

শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় চসিক মেয়র

শিক্ষার গুণগত মান নিশ্চিত করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা মঙ্গলবার  (২৩জুন)চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে কিন্তু মান বৃদ্ধি পায়নি। বর্তমান শিক্ষামন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশ থেকে নকল নির্মূলে নেতৃত্ব দিয়েছেন। আমাদের আশা উনি আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তি নির্মাণের যে ভিশন নিয়ে কাজ করছেন তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা চাই নৈতিক শিক্ষায় শিক্ষিত চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত প্রজন্ম।

- Advertisement -shukee

মেয়র ডা. শাহাদাত হোসেন আরো বলেন, শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। শুধুমাত্র পাসের হার বৃদ্ধি নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে প্রকৃত শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা যায়, অনেক প্রতিষ্ঠানে পাসের হার সন্তোষজনক নয়। এসব প্রতিষ্ঠানের দুর্বলতার কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে না।

মেয়র বলেন, কিশোর অপরাধ, সামাজিক অবক্ষয় ও নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠন সম্ভব।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কার্যক্রমের কথা তুলে ধরে তিনি জানান, সিটি কর্পোরেশনের অধীনে বিপুলসংখ্যক বিদ্যালয়, কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে চসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধও শিক্ষার অংশ হওয়া উচিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেলথ কার্ড কর্মসূচি চালু করেছে। ছোটবেলা থেকেই শিশুদের পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, স্কুল পর্যায় থেকেই পরিবেশবান্ধব জীবনযাপন, নদী ও প্রকৃতি রক্ষা এবং টেকসই নগর গঠনের শিক্ষা অন্তর্ভুক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেয়র আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগে দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে এবং নৈতিক শিক্ষা, জ্ঞান ও দক্ষতায় বাংলাদেশ এগিয়ে যাবে

সর্বশেষ

এই বিভাগের আরও