মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

[the_ad id='15178']

ইপসার আয়োজনে প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সীতাকুণ্ডে

নিজস্ব প্রতিবেদক

বেসরকারী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা )  ও বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (ডিপিও)’র আয়োজনে  প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সীতাকুণ্ড ও মিরসরাই স্থানীয় নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধেদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৩জুন) সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইপসা সহকারী পরিচালক মো. নেওয়াজ মাহমুদ।

- Advertisement -shukee

এই সময় উপস্থিত ছিলেন ইপসার ট্রেনিং হেড প্রশিক্ষক শাহ সুলতান শামীম,একাউন্টস অফিসার সায়রা বেগম, প্রজেক্ট অফিসার তাপস নন্দী, প্রেস ক্লাবের প্রচারও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সঞ্জয় চৌধুরী, এনজিও কর্মকর্তা মো. আব্দুল মোতালেব ও আজমল হোসেন হিরু প্রমুখ।

কর্মশালার মূল বিষয় ছিল প্রতিব ন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা কি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার  ও তাদের সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে জাতিসংঘ ঘোষিত সনদে স্বাক্ষরিত তা নিয়ে বিষদ আকারে আলোচনা হয়ে থাকে। আলোচকবৃন্দদের মধ্যে আলোচনায় আরও উঠে আসে জলবায়ু কি, জলবায়ু পরিবর্তনে ফলে যে দুর্যোগ  হয়ে থাকে তা প্রতিবন্ধী ব্যক্তিরা  কি ধরনের পদক্ষেপ নিবে তা নিয়ে গ্রুপ ভিক্তিক আলোচনা হয়ে থাকে এবং সেগুলো উপস্থাপন হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা সমাধান, প্রতিবন্ধকতা দুরীকরণ নিয়ে কথা বলেন ।

সর্বশেষ

এই বিভাগের আরও