মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

[the_ad id='15178']

বেপোয়ারা বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু সীতাকুণ্ডে 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মো. ইয়াসিন আরাফাত আকাশ (২০) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক  মৃত্যু হয়েছেন। সোমবার (২২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস এলাকায় হাসান গোমস্ত মসজিদের সামনে  এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত আকাশ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের কালা চাঁদের বাড়ির বাসিন্দা মোহাম্মদ সোহেলের ছেলে বলে জানা গেছে।

- Advertisement -shukee

স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ তার অটোরিকশা নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলাচল করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি সিডিএম পরিবহনের বাস অটোরিকশাটিকে  পেছন থেকে ধাক্কা দিলে অটোরিক্সাটি ছিটকে পড়ে এতে চালক  আকাশ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনামিকা জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিন আরাফাত আকাশের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় দুর্ঘটনায় অটোরিকশা চালক মো. ইয়াসিন আরাফাত আকাশ নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও