গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও জাতীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণি থেকে রোটারি ইন্টারন্যাশনালের “দ্য ফোর ওয়ে টেস্ট” অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
গতকাল (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন হলে দিনব্যাপী রোটারি ইন্টারন্যাশনাল (ডি ৬৪ ও ডি ৬৫,) বাংলাদেশের ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনার (ILTS) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

রিপসা কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইস্তিয়াক এ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি এ কে এম শামসুল হুদা (ডি-৬৪), ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি এম আতাউর রহমান পীর (ডি-৬৫), চিফ অ্যাডভাইজার মাগফুর উদ্দিন আহমেদ (ডি-৬৪),কো-অর্ডিনেটর এডমিন (ডি -৬৪) ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর (ডি-৬৫), পিপি মাহমুদুল হাসান কোঅর্ডিনেটর এডমিন (ডি -৬৪) পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান কোঅর্ডিনেটর এডমিন (ডি-৬৫), প্রেসিডেন্ট ইলেক্ট লার্নিং সেমিনারের ইভেন্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি ইলেক্ট লার্নিং সেমিনারের ইভেন্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এম কামাল উদ্দিন, ট্রেজার ইলেক্ট লার্নিং সেমিনারের ইভেন্ট চেয়ারম্যান খন্দকার আব্দুল মুবিন, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ডেজিগনেট লার্নিং সেমিনারের ইভেন্ট চেয়ারম্যান মোহাম্মদ আহসান মোর্শেদ ও রোটারি লিডার্স লার্নিং সেমিনারের ইভেন্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি আব্দুল আহাদ, পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি মোহাম্মদ হাফিজুল্লাহ, পিডিজি মো. আইয়ুব, পিডিজি মোহাম্মদ রুবায়েত হোসেন, পিডিএফএল তাহিয়া খলিল, রোটারিয়ান লুবনা আফরোজ পাবলিক ইমেজ কমিটি রিপশা টিম,স্পন্সর কমিটির চেয়ারম্যান ইমরান মোমেন, সেমিনারের চিফ সার্জেন্ট এট আর্মস সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান সালেহ চৌধুরী, গীতা পাঠ করেন অলকেশ রায় রোটারি ক্লাব অব ফরিদপুর, রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি জাকির হোসেন, রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। বিশেষ করে গণশিক্ষা(মাস এডুকেশন) ও কারিগরি শিক্ষাকে আরো ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে।দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশ্বব্যাপী রোটারির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বে পোলিও নির্মূলে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারিয়ানেরা বাংলাদেশসহ সারা দুনিয়ায় নিরলস কাজ করছে। রোটারি ক্লাবগুলোকে শিক্ষাসহায়তা কার্যক্রম বেশি করে সম্প্রসারিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
এরপর রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক সম্মাননা সার্ভিস এভাব সেলফ্ অ্যাওয়ার্ড পিপি আহমেদ ফারুক (রোটারি ক্লাব অব কাওরান বাজার), মেরিট্রিয়াস সার্ভিস এওয়ার্ড পিডিজি এ কে এম সামসুল হুদা, ইমেরিট্রিয়াস সার্ভিস এওয়ার্ড দিলরুবা আহমেদ (রোটারি ক্লাব অফ চিটাগং এর পিপি কাজী রোকন উদ্দিন আহমেদ এর সহধর্মিণী) সহ অন্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ট্রেনিংয়ে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট তুলে দেন কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান। দিনব্যাপী সেমিনারে ২০২৬-২৭ রোটারিবর্ষের নেতৃবৃন্দের বিভিন্ন ট্রৈনিং সেশন অনুষ্ঠিত হয়। এতে সারা বাংলাদেশ থেকে আগত প্রেসিডেন্ট ইলেক্ট, সেক্রেটারি ইলেক্ট,ট্রেজার ইলেক্ট, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ও রোটারি নেতৃবৃন্দসহ ১৪০০ রোটারিয়ান উপস্থিত ছিলেন।


