মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

[the_ad id='15178']

গার্মেন্টস শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে তারা সড়কে অবস্থান নেন।

- Advertisement -

এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

- Advertisement -shukee

শ্রমিকদের অবরোধের ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। সেগুলো হলো—

১) গত মে মাসের বেতন।

২) ২০২৫ সালের ছুটির টাকা।

৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।

৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।

৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও