মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

[the_ad id='15178']

জামায়াত আমীর মিজানুর রহমানের কবর জেয়ারতে কেন্দ্রীয় জামায়াত নেতা  নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সাবেক আমীর মরহুম মাওলানা মিজানুর রহমান-এর কবর জিয়ারত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব নজরুল ইসলাম।

- Advertisement -

সোমবার (১৫জুন )  মরহুমের সীতাকুণ্ডের দোয়াজিপাড়া গ্রামে যান চট্টগ্রাম জামায়াতের শীর্ষ নেতা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা সেক্রেটারি মু. তাহের, সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি আবুল হোসেন, ইসলামি ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা সভাপতি মু. আশরাফ, ইসলামি ছাত্রশিবির সীতাকুণ্ড শহর শাখার সভাপতি আব্দুর রহমান, সীতাকুণ্ড পৌর আমীর হাফেজ আলী আকবর, ৪নম্বর মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

- Advertisement -shukee

নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন, তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তাঁরা মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, মরহুম মাওলানা মিজানুর রহমান একজন নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী ও জননন্দিত নেতা ছিলেন। তাঁর তাকওয়া, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি আন্তরিকতা সীতাকুণ্ডবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও