সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) এর উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সুবিধাবঞ্চিত দুজন ব্যক্তির মধ্যে একটি করে ভ্যানগাড়ি ও ওজনমাফাযন্ত্র বিতরণ করা হয়। উপকারভোগী ব্যক্তিরা হলেন, সৈয়দপুর ইউনিয়নের পূর্ব-বাঁকখালী গ্রামের মোহাম্মদ সুমন ও সীতাকুণ্ড পৌরসভাধীন এয়াকুবনগরের মাস্টারপাড়ানিবাসী মোহাম্মদ হারুন।
আজ শনিবার (২৩ মে) বিকেলে এসজেএফ নেতৃবৃন্দ এ দু’ব্যক্তির কাছে ভ্যানগাড়ি ও ওয়েট স্কেল হস্তান্তর করেন। এসময় উপকারভোগীরা বেশ খুশি ও আবেগ-আপ্লুত হয়ে যান।

সীতাকুণ্ড পৌরসভা সদরের এল কে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ ও প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আরেফিন,সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মেদ জুয়েল, অর্থসচিব রোটারিয়ান মোহাম্মদ বোরহান উদ্দিন,দপ্তর সম্পাদক সুজিত পাল,সহ-সাংস্কৃতিক সম্পাদক তাপস কর,আজীবন সদস্য মানিকলাল দাশগুপ্ত,সমিরণ ভট্টাচার্য্য,অমর শীল ও পঙ্কজ রায়।
সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পৃষ্ঠপোষক সদস্য সংযুক্ত আরবআমিরাতপ্রবাসী মোহাম্মদ আলী সিআইপির অর্থায়নে (৪৫হাজার টাকা) এ ভ্যানগাড়ি ও ওজনমাফাযন্ত্র বিতরণ করা হয়। এসজেএফ এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার পরেই বাকি ৮টি ইউনিয়নে (বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া,কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারি ও সলিমপুর) পর্যায়ক্রমে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্যানগাড়ি ও ওজনমাফাযন্ত্র প্রদান করা হবে। এছাড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০টি সেলাইমেশিন দেয়া হবে।


