শুক্রবার, ২২ মে ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে ঈদ সামনে রেখে মাদক ও যানজট নিরসনে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মাদক, যানজট ও জনসচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা প্রশাসন ও পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২১মে) সকালে পৌর সদরের সিকিউরিটি মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম।

- Advertisement -shukee

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট সমাজসেব মাওলানা তাওদুল হক চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, পৌর শ্রমিক দলে সেক্রেটারী  মো.  আলাউদ্দিন খান, সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন,ছাত্রদল নেতা ইসমাইল সিরাজী ও সিএনজি চালক সমিতির সভাপতি বাদশা মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি ও পৌর সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই সীতাকুণ্ডকে আরও সুন্দর, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে পরিণত করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম।

সর্বশেষ

এই বিভাগের আরও