বুধবার, ২০ মে ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় দুই স্কুলছাত্রী  আহত, মহাসড়কে অগ্নিসংযোগ, মালামাল লুট

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গাড়ীর ধাক্কায় দুই ছাত্রী আহত হওয়ায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ করেছে স্কুল শিক্ষার্থী এবং এলাকাবাসী।  আজ মঙ্গলবার (১৯মে) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাঁশবাড়ীয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় লোকজন জানায়, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুল ছুটি শেষে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হয়।  আহতরা হলো মুনতাহা (১৪) ও নওরিন (১৩)। তাদের মধ্যে মুনতাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নওরিনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

- Advertisement -shukee

দুর্ঘটনায় ছাত্রীরা মারা গেছে এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ও সহপাঠীরা মহাসড়ক অবরোধ করে। তারা সড়কের পাশে স্তূপ করে রাখা অবৈধ বাঁশগুলো টেনে হিঁচড়ে রাস্তার মাঝে এনে আগুন ধরিয়ে দেয়। এসময় গাড়ীতে থাকা কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা  যানবাহন  চলাচল বন্ধ ছিল মহাসড়কে।

সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, একটি মিনি কাভারভ্যানের ধাক্কায় দুই স্কুল ছাত্রী আহত হওয়ার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে বাঁশ ফেলে তাতে আগুন ধরিয়ে দিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিত খেতে হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার পাশে বাঁশ,গাছ,ইট,বালি বেচা-কেনার কারবার সরিয়ে নেয়ার দাবী জানান।

অপরদিকে গাড়ীতে থাকা দশ লক্ষটাকার গুড়াদুধের প্যাকেট লুটের ঘটনায় সিসি ফুটেজ দেখে আসামী সনাক্ত ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

জানা যায়,উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশ দখল করে কিছু ব্যক্তি দীর্ঘদিন যাবত প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বাঁশ ও গাছের ব্যবসা পরিচালনা করে আসছে । যার ফলে সড়কের পাশ দিয়ে পথচারীরা যাতায়াত করতে পারে না। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে মহাসড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী মহাসড়কের পাশ থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখল মুক্ত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানান।

কাভার্ড ভ্যান থেকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী

সর্বশেষ

এই বিভাগের আরও