মঙ্গলবার, ১৯ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে

‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডেন্টাল পেশাদারদের গুণগত মান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  ডেন্টাল অনুষদের আয়োজনে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের কনফারেন্স রুমে “The Quality of Dental Professionals to Meet the Challenges of 21st Century” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সেমিনারে প্রধান আকর্ষণ হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ  মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ডেন্টাল অনুষদের সাবেক ডিন এবং দেশবরেণ্য ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রহিম উল্লাহ চৌধুরী।

- Advertisement -shukee

বক্তারা একবিংশ শতাব্দীর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নানাবিধ চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় ডেন্টাল চিকিৎসকদের পেশাগত ও গুণগত মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেমিনারে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

এছাড়া অনলাইনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম।

বক্তারা বলেন, দন্ত চিকিৎসার আধুনিকায়ন ও গবেষণার মাধ্যমে চমেবিকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা অজয় দেব, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা মেহেরুনেচ্ছা খানম।  অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম।

সেমিনারে অন্যদের মধ্যে আরও অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানগণ এবং ডেন্টাল ইউনিটের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডেন্টাল শিক্ষার মানদণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও