মঙ্গলবার, ১৯ মে ২০২৬

[the_ad id='15178']

ফটিকছড়িতে ভূমিসেবা মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

`জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে তিন দিনের ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

- Advertisement -shukee

এর ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম সভাপতির বক্তব্যে বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন।

সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। এতে হয়রানি কমবে, সময় ও খরচ সাশ্রয় হবে এবং জনগণ ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সেবায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে হ্রাস পেয়েছে। জনগণকে এ ধরনের সেবা সম্পর্কে সচেতন করতে এবং সেবাগ্রহণে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম ও মুহিবুল্লাহ বাহার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভূঁইয়া এবং সদর তহসিল কর্মকর্তা শাহজাহান সিরাজী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির ফরহাদ হোসেন।

এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।

আয়োজকরা জানান, ভূমিসেবা এখন আরও সহজ, আধুনিক ও জনবান্ধব। সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা প্রদানের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও