সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সীতাকুণ্ড ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ ( ভারপ্রাপ্ত) সোমবার (১১ মে) এক দাপ্তরিক আদেশে এই মনোনয়ন দেন । বখতিয়ার ইউএনও মো. ফখরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন আবু মোহাম্মদ কায়সার।
নোটিশে বলা হয়- গভর্নিং বডি মেয়াদপত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ২বছর । তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ- শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি -সংশোধিত- সংবিধি ২০১৯ এর ০৭নম্বর এর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস- চ্যান্সেলর মহোদয় এই মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও চবি সীতাকুণ্ড ছাত্র সমিতির বর্তমান উপদেষ্টা।

