রোটারি ইন্টারন্যাশনাল, জোন-৫, ডি-৬৫ এর অন্তর্গত চট্টগ্রাম মহানগরীর ২০২৫-২৬ রোটারিবর্ষের সকল প্রেসিডেন্টের মধ্যে ফেলোশিপ মজবুতকরণের লক্ষ্যে সকল রোটারি ক্লাবের বর্তমান প্রেসিডেন্টগণের সমন্বয়ে গঠিত “ইউনাইট প্রেসিডেন্ট ফোরাম চট্টগ্রাম” (২০২৫-২৬) এর উদ্যোগে শনিবার (২মে) ডিভাইন রিসোর্ট, রাঙ্গামাটিতে বনভোজনের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগাং এর প্রেসিডেন্ট রোটারীয়ান এম এ মতিন, রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল্লাহ মিলন, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজ এর প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর প্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ুম দোভাষ, রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান তাহিয়া কবির, রোটারি ক্লাব অব চিটাগং স্মাইল এর প্রেসিডেন্ট রোটারীয়ান রৌশন আক্তার,রোটারি ক্লাব অব চিটাগং পাইওনিয়ার এর প্রেসিডেন্ট রোটারিয়ান আনিসুর রহমান, রোটারি ক্লাব অব চিটাগং সাউথ এর প্রেসিডেন্ট রোটারিয়ান আশরাফুল আলম, রোটারি ক্লাব অব চিটাগং হালদার প্রেসিডেন্ট রোটারিয়ান তৌহিদুল ইসলাম, রোটারি ক্লাব অব চিটাগং অ্যাঙ্কর সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান আবু বক্কর সিদ্দিক, রোটারি ক্লাব অব চিটাগং পোর্টসিটির প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার এরশাদ, রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান জাহিদুল ইসলাম,রোটারি ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট রোটারিয়ান নুর উদ্দিনসহ সম্মানিত স্পাউস এবং তাঁদের ছেলে-মেয়েরা। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার বিশেষ কারণে অংশগ্রহণ করতে না পেরেও অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা স্মারক হিসেবে সুন্দর ফটোফ্রেম উপহার দেন।

পরিশেষে আগামী দিনগুলোতে ফোরামের সদস্যদের পারষ্পরিক সাহায্য-সহযোগিতা, ফেলোশিপ এবং আর্তমানবতার সেবা করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

