গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং জি-টেভ এর আয়োজনে জলবায়ু ও পরিবেশবাদী আন্তর্জাতিক নেটওয়ার্ক ইয়ুথনেট গ্লোবাল এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) চট্টগ্রামে এমএআইটি ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় জলবায়ু পরিবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। এতে কারিগরি সহায়তায় প্রদান করেন পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কাজ করে যাওয়া ওপেন ডাটা প্লাটফর্ম দ্য ক্লাইমেট ওয়াচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএআইটি ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর ইসলাম, মাহমুদুর রহমান এবং এ্যানি দাশ।

কার্যক্রমটি পরিচালনা করেন জি-টেভ এর সাংগঠনিক বিভাগীয় প্রধান মো. তৌহিদুল ইসলাম এবং কমিউনিটি সদস্য মো. ইফরাত রহমান হিমেল ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ-যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের আইসিটি দক্ষতা বৃদ্ধি পাবে।


