শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির রানিং ট্রফি অর্জন

নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি পুরো বছরের সেবার স্বীকৃতি হিসেবে অত্যন্ত সম্মানজনক পুরস্কার রানিং ট্রপি অর্জন করেছে।

- Advertisement -

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের উদ্যোগে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লায়ন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু পিএমজেএফ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর মেরিডিয়ান ও কোহিনুর সিটির মালিক লায়ন কোহিনূর কামাল এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ, দৈনিক আজাদীর প্রধান সম্পাদক ও প্রকাশক লায়ন এম এ মালেক এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার সহ জেলার সকল নেতাদের উপস্থিতিতে ডিজি ও আইপিডিজি সেবা কাজের সম্মাননাস্বরূপ রানিং ট্রফি লিবার্টি ক্লাবের সভাপতি লায়ন মো শরিফুল ইসলাম ও  লিবার্টি ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

- Advertisement -shukee

এসময় উপস্থিত ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, জোন চেয়ারপার্সন উইথ ক্লাব লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, আইপিপি ও জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন, জোন চেয়ারপার্সন লায়ন নুর মোহাম্মদ মানিক, জোন চেয়ারপার্সন লায়ন মো আনোয়ার হোসেন, জোন চেয়ারপার্সন লায়ন মো নুরুল ইসলাম শাহাবুদ্দিন, ক্লাব সেক্রেটারি লায়ন রিদওয়ানুল করিম রঞ্জু, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা মো ফরহাদুল হক বিপিটি প্রমুখ।

উল্লেখ্য লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের মাধ্যমে ২০২২ থেকে ৪৬৫ জন ঠোঁটকাটা তালুকাটা শিশুর বিনামূল্যে সার্জারি করার মতো মহতি সেবাকাজের স্বাক্ষর একমাত্র লিবার্টি ক্লাব রেখেছে। এই বছর (২০২৫-২০২৬) ১০২ জন শিশুর ফ্রি ক্যাম্পের মাধ্যমে অপারেশন হয়েছে। সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অসহায় গরীব মানুষদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প, ফ্রি ব্লাড টেস্ট ও ফ্রি ডায়াবেটিক টেস্ট, সচেতনতামুলক প্রোগ্রাম আয়োজন, বিভিন্ন দান অনুদান ও চক্ষু ক্যাম্পের আয়োজনসহ বিভিন্নভাবে সেবাকাজে অবদান রেখেছে। তাই সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ এর কল শেয়ার এন্ড কেয়ার যত্নের ছায়া ছড়ায় মায়া (২০২৪-২০২৫) ধারণ করে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি বছরব্যাপী কাজ করে এই বিরল সম্মাননা স্বারক রানিং ট্রফি অর্জন করেছে। আগামী বছরে আরো ভালভাবে সেবাকাজে মনোনিবেশ করবেন বলে ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি আরসি জেডসি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও