বুধবার, ১১ মার্চ ২০২৬

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ নম্বর ওয়ার্ড নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি নেতা আসলাম চৌধুরী এলাকাবাসীর সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ  ও কুমিরায়  নিহত শিশু জান্নাতুল নাঈমা ইরামনির বাড়িতে গিয়ে  তার মা-বাবার সাথে সাক্ষাত ও সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -

শুক্রবার (৬ মার্চ) সীতাকুন্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেটস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। তাছাড়া জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী ওই মসজিদ প্রাঙ্গনে তাদের পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন।

- Advertisement -shukee

ইফতার মাহফিলে অংশ নিয়ে আসলাম চৌধুরী বলেন, এমপি হিসেবে নয়, এলাকার সন্তান হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও আমি আপনাদের সাথে ইফতারে শরীক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি চাইব সুখে দুঃখে অতীতের ন্যায় আপনাদের পাশে থাকতে। সেই সাথে সবার প্রতি আহবান জানাবো, “সংযমের মাস হিসেবে রমজানের আদর্শ বুকে ধারণ করে ইবাদত বন্দেগী ও ভাল কাজে সম্পৃক্ত থাকুন। ইসলামের সম্প্রীতি আর সহাবস্থানের নীতি অবলম্বন করে জীবন যাপন করলে মানবজীবনে কোনোরূপ অশান্তি থাকবেনা ইনশাল্লাহ।

স্টেশন ফকিরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর সেলিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল আলম জহুর, মো. মোরছালিন, বদিউল আলম বদরুল,  আনোয়ার চেয়ারমান, খোরশেদ আলম মেম্বার, কামাল উদ্দিন, জাহেদুল হাছান, এ এস এম সায়েম, মামুন ইদ্রিস প্রমুখ।

এর আগে আসলাম চৌধুরী সম্প্রতি নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার ছোট শিশু ইরার পরিবারের সাথে দেখা করতে কুমিরা তাদের বাড়ীতে যান। এসময় আসলাম চৌধুরী খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনকে ভূমিকা রাখার আহবান জানান। সেই সাথে আগামীতে যাতে এধরনের কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসন এবং এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও