রবিবার, ২ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

ওজন কম দেয়ায় নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বিস্কুটের মোড়কে ঘোষণার তুলনায় কম ওজন এবং একই পণ্যের মোড়কের ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত ওই আদেশ দেয়া হয়েছে।

- Advertisement -

রবিবার (২ জুলাই) ঢাকা মহানগরের তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। বিএসটিআই-এর প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম) এবং পরিদর্শক(মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম, পরিদর্শক উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করা হয়। পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার তথ্য ধরা পড়ে।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে বিএসটিআই-এর মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে হুশিয়ার করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও