বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের ‘স্প্রিং—২০২৬’ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -

বিভাগীয় প্রধান আরমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।

- Advertisement -shukee

বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, প্রক্টর এসকে মো. হাবিবুল্লাহ ও বিভাগের শিক্ষকবৃন্দ । এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয় সহ—সভাপতি এ জে এম ওমর ফারুক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান মানিক। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক তানজিলা ইলিয়াস ও ওয়াজিদুল্লাহ ওয়াস্তি।

অনুষ্ঠানে বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং সৃজনশীলতার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

সাংস্কৃতিক পর্বে অতুল, শ্রাবন্তী ও মাহা সহ অন্যান্য শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান এবং চমৎকার নৃত্য পরিবেশনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

 

সর্বশেষ

শপথ নিলেন জামায়াতের এমপিরা

কমল স্বর্ণের দাম, ভরি কত?

এই বিভাগের আরও