শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারের চারটি আসনেই বিএনপির জয় জয়কার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ৪টি নির্বাচনী আসনেই জয় পেয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে কক্সবাজার (১) চকরিয়া পেকুয়া আসন থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিবেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩২৫ ভোট।

- Advertisement -

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৬৫১ ভোট।

- Advertisement -shukee

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৪০ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯১ জন, নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯৮ জন, এবং হিজরা ভোটার ১ জন।

এ ছাড়া কক্সবাজার (২) মহেশখালী-কুতুবদিয়া আসন থেকে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার (৩) কক্সবাজার সদর রামু আসনে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার (৪) আসনে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন।

নির্বাচিত ৪ জনেই চারটি আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। সালাহউদ্দিন আহমেদ যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। শাহজাহান চৌধুরী হুইপ ছিলেন। এবারও দুজনেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে মনে করেন দুই নির্বাচনী এলাকার জনগণ।

 

সর্বশেষ

বিএনপির নিরঙ্কুশ বিজয়

ভোটগ্রহণ শেষ , চলছে গণনা

এই বিভাগের আরও