রবিবার, ২১ জুন ২০২৬

[the_ad id='15178']

স্কুল ও মাদ্রাসা হকি প্রতিযোগিতায় রানার্স আপ মিউনিসিপ্যাল মডেল স্কুলকে সংবর্ধনাকালে

সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই:ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পর্যায়ে ৫৪তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার হকি ইভেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ। এই অনন্য কৃতিত্বের জন্য বিজয়ী দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে টাইগার পাসস্থ চসিক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন মেয়র।

- Advertisement -shukee

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সারা বাংলাদেশের মধ্যে এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, এটি পুরো চট্টগ্রাম নগরবাসীর জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের যদি আরও ভালোভাবে পরিচর্যা ও প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে তারা অবশ্যই বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারবে।

মেয়র বলেন, এই অর্জনের জন্য আমি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। যেহেতু তারা রানার্সআপ হয়েছে, তাই তাদের প্রতি আরও যত্ন ও নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে তারা আরও বেশি পরিশ্রম করলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারব।

তিনি বলেন, সিটি করপোরেশন ইতোমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সরকারি মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহ এলাকার ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদের জাম্বুরি মাঠ এবং হালিশহর বিডিআর মাঠসহ বিভিন্ন মাঠের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

বিগত দেড় দশকের সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেয়র বলেন, গত ১৬ বছরে সমাজে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তরুণদের যদি পর্যাপ্ত খেলাধুলার সুযোগ করে দেওয়া যায়, তবে তাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সহজ হবে। কিশোর অপরাধ দমনে মাঠভিত্তিক কার্যক্রম অত্যন্ত জরুরি।

তিনি আরও যোগ করেন, ‘সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি’—এই দর্শন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আবদুল হক, ক্রীড়া শিক্ষক নয়ন কান্তি সুশীল, হকি কোচ মহসিনুল হক, সহকারী কোচ নুরুল ইসলাম ইমন, হকি টিমের অধিনায়ক আদিত্য তালুকদার, টিমের সদস্য সুদিপ্ত পাল, দ্বীপ দাশ, তারেক মনোয়ার, মো. তারেক, মে. রফিক, আরাবি আরাফাত, মো. আলভি, অংকিত প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও