অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অনুষ্ঠিত হলো ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন।
গতকাল (৩১ জানুয়ারি) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকগণ, সার্কেল প্রধান, কর্পোরেট শাখাপ্রধান ও অঞ্চলপ্রধানরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত চেয়ারম্যান। তাঁর দূরদর্শী নির্দেশনা ব্যাংকসংশ্লিষ্টদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
