মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

তারেক রহমানকে ঘিরে সাবেক মেয়র মনজুর আলমের বিদায় সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মনজুর আলম এর ব্যবস্থাপনায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভায় নাস্তা ও পানি বিতরণ এবং সিটিগেট থেকে এক কিলোমিটার এলাকায় রাস্তার দুপাশে ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলা দল ও ছাত্রদল  ও এলাকাবাসী  ফুলে ফুলে, পতাকা নেড়ে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন।

- Advertisement -

রবিবার (২৫ রবিবার) পলোগ্রাউন্ডে জনসভা করতে চট্টগ্রাম বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসেন।  তার জনসভায় আগত  সাধারণের মাঝে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ব্যবস্থাপনায় দেওয়ানহাট, কদমতলী টাইগার পাসসহ জনসভার বাহিরে অবস্থানরত ২৫০০০ কর্মীদের মাঝে প্যাকেটজাত নাস্তা এবং বোতল জাত পানি সরবরাহ করে মেহমানদারী করা হয়।  সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রামে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষদের এই সেবা প্রদান করলেন।

- Advertisement -shukee

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জনসভা শেষে চট্টগ্রাম সিটি গেট দিয়ে ফেনীর উদ্দেশ্যে যাওয়ার পথে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম তাকে বিরল বিদায় সংবর্ধনা দেন। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আলহাজ্ব হোসনেআরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত বিশ্ববিদ্যালয় কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ, হাই স্কুল ও কিল্ডার গার্ডেন এবং বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, উত্তর কাটলি ও সলিমপুর এলাকার বিএনপি, যুবদল, মহিলা দল, শ্রমিকদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের নেতৃত্বে রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাতে প্লে কার্ড, ব্যানার বেষ্টন নিয়ে এবং ফুল ছিটিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে এক কিলোমিটার এলাকা ব্যাপি সংবর্ধনা জানান। এ সময় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি এবং প্রয়াত বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের হৃদয় জয় করে দেশ পরিচালনা করেছেন, ঠিক সেভাবে এবং আধুনিক চিন্তা চেতনায় তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় সক্ষম হবেন। তিনি সকলকে তারেক রহমানের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। এই বিদায় সংবর্ধনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোঃ সরওয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মো.শাহিদুল আলম, জাহিদুল ইসলাম শিবলু,ওমর ফারুক, অধ্যক্ষ মো. আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, বিএনপি নেতা নেছার আহমদ, নওশাদ আলী, মহিলা নেত্রী জোহরা বেগম, নাসির উদ্দিন, মো. আসলাম, ওয়াসিম উদ্দিন, রুবেল, নাসির, বাবুল, মাসুদ আলীসহ বিএনপি, শ্রমিক দল, মহিলা দল, যুবদল ও ছাত্রদল সহ সলিমপুর, উত্তর কাটলি ও কালিরহাট এলাকার বিপুলসংখ্যক মানুষ বিদায় সংবর্ধনায় যোগদান করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও