বক্তব্য রাখছেন পিডিজি ইশতিয়াক এ জামান
আগামী ২৩ জানুয়ারি রাজধানীর শেরে বাংলানগরে অনুষ্ঠেয় বার্ষিক রোটারি অধিবেশন সফল করতে আজ (৯ জানুয়ারি) বিকেলে নগরের পিটস্টপ রেস্তোরাঁয় চিটাগং জোনের ইন্টারসিটি মিটিং প্রোগ্রাম চেয়ারম্যান সিপি রোটারিয়ান ব্যাংকার মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হকের কোরআন তেলোয়াত ও রোটারিয়ান প্রেসিডেন্ট আশরাফুল আলমের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় মুখ্য আলোচক রোটারির কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান রোটারির আসন্ন বার্ষিক অধিবেশনকে সফল ও ফলপ্রসূ করার জন্যে নানান পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বাংলাদেশ রোটারিয়ানদের পক্ষ থেকে রোটারি ইন্টারন্যাশনালের পোলিও ফান্ডে এক মিলিয়ন ডলার প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন,নন-ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্ট করার জন্যে এ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আর আইকে বুঝিয়ে দিতে চাই,দান-অনুদানের ক্ষেত্রে বাংলাদেশ রোটারি কোনো অংশে কম নয়। ১৫ জানুয়ারির মধ্যে তিনি নিবন্ধন কাজ শেষ করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান পিপি হারুনুর রশিদ,পিপি রোটারিয়ান মুনিরুজ্জামান,পিপি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রোটারিয়ান এস এম হারুনুর রশিদ, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ,পিপি রোটারিয়ান আজিজুল হক, পিপি রোটারিয়ান ফেরদৌস আরা বেগম, রোটারিয়ান পিপি সুদীপ কুমার চন্দ, পিপি রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী,পিপি রোটারিয়ান ফোরকান উদ্দিন ও সিপি রোটারিয়ান ইব্রাহীম হাসান। উপস্থিত ছিলেন রোটারিয়ান সাংবাদিক এস এম জমির উদ্দিন,পিপি রোটারিয়ান অ্যাডেভোকেট শওকত আউয়াল চৌধুরী, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট আলী মো.নিজাম উদ্দিন,আইপিপি রোটারিয়ান আজিজ নিজামউদ্দিন,রোটারিয়ান সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী,রোটারি ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট প্রফেসর ডা.আসিফ ইকবাল,রোটারি ক্লাব অব অ্যানসিয়েন্ট চিটাগং প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মতিন,রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার প্রেসিডেন্ট রোটারিয়ান রোকসানা ফারুক,রোটারিয়ান রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান এম জাহেদুল ইসলাম,রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী হাসানুজ্জামান সান্টু, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগং সভাপতি রোটারিয়ান আফিয়া খাতুন মীরা,রোটারি ক্লাব অব খুলশী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান এরশাদুল মোস্তফা,রোটারি ক্লাব চিটাগং এরিস্টক্রেট প্রেসিডেন্ট রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী (শহীদ), রোটারি ক্লাব অব চিটাগং ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট রোটারিয়া মোহাম্মদ নুর উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ আবদুল আহাদ, রোটারিয়ান এস এম সাজ্জাদ হোসেন, রোটারিয়ান মো, ফখরুল ইসলাম ও রোটারিয়ান ক্যাপ্টেন আতাউর রহমান।


