বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

- Advertisement -

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

- Advertisement -shukee

মনোনয়নপত্র জমা দেয়ার পর আসলাম চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বহু নেতাকর্মী নিহত হয়েছেন। আমি নিজেও দীর্ঘ নয় বছর কারাবরণ করেছি। এসব ত্যাগের ধারাবাহিকতায় দল আমাকে মনোনয়ন দিয়েছে-যা সীতাকুণ্ডবাসীর প্রতি সম্মানের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ভোটাধিকার ফিরে পাওয়ার পর দেশের জনগণ যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দেয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি।

এছাড়া সোমবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আরও ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, গণ অধিকার পরিষদের এ টি এম পারভেজ, নেজামে ইসলাম পার্টির মো. জাকারিয়া খালেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি বি.এস.পির মো. শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মহিউদদৌলা, গণ সংহতির জাহিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুর রশীদ।

সর্বশেষ

এই বিভাগের আরও