চট্টগ্রাম-১১ আসনে সংসদ সদস্য পদে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদার আজ ২৯ ডিসেম্বর,সকালে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম নির্বাচন কমিশনারের হাতে মনোনয়নপত্র জমা দেন। তিনি কাঁচি প্রতীকে নির্বাচন করবেন।মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) জেলা কমিটির সমন্বয়ক এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ,সদস্য জাহেদুন্নবী কনক, সদস্য রিপা মজুমদার,পুষ্পিতা নাথ প্রমুখ
মনোনয়নপত্র জমাদানশেষে দীপা মজুমদার বলেন,“আমি জনজীবনের সংকট নিরসনে গণ-আন্দোলনের শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি মার্কা নিয়ে লড়বো।চট্টগ্রাম ১১ আসনের সর্বস্তরের জনগণের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাই।”

