গতকাল (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের বার্ষিক সভা -২০২৫ ক্লাব সভাপতি রোটারিয়ান ব্যাংকার মুহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে ও সঞ্চালনায় চট্টগ্রাম শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ মহসিন উদ্দিনের কোরআন তেলোয়াত ও ট্রেজারার রোটারিয়ান ব্যাংকার কুতুব উদ্দিনের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় আইপিপি, প্রেসিডেন্ট ও ট্রেজারার ক্লাবের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়া রোটারিয়ান অ্যাডভোকেট এস এম আরমান মহিউদ্দিনকে প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৬-২৭), রোটারিয়ান মোহাম্মদ কুতুব উদ্দিনকে সেক্রেটারি ইলেক্ট (২০২৬-২৭) ও রোটারিয়ান ব্যাংকার শাফায়াত হোসেনকে প্রেসিডেন্ট-নমিনি (২০২৭-২৮) নির্বাচিত করা হয়।


সভায় বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, সিপি রোটারিয়ান মো.এরশাদ চৌধুরী, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, পিপি রোটারিয়ান সানিউল ইসলাম শাহীন, আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক,জয়েন্ট সেক্রেটারি,রোটারিয়ান অ্যাডভোকেট এস এম আরমান মহিউদ্দিন,রোটারিয়ান অ্যাডভোকেট ইশতেয়াক আহমদ,রোটারিয়ান নাদিরা বেগম শিল্পী, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান মো.নুরুল ইসলাম আজাদ ও অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অ্যাসিসটেন্ট রেজিস্ট্রার (পিআরএল) মোহাম্মদ আবদুল মোনায়েম চৌধুরী ।
সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ব্যাংকার শাফায়াত হোসেন।

