চট্টগ্রাম-১০ আসনে বাসদ(মার্কসবাদী) মনোনীত প্রার্থী আসমা আক্তার আজ বুধবার ( ২৪ ডিসেম্বর) দুপুর ১ টায় চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয় হতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
তিনি নির্বাচন করবেন কাঁচি প্রতীকে । মনোনয়নপত্র উত্তোলনের সময় আসমা আক্তারের সাথে উপস্থিত ছিলেন প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,নীতিশ নাথ,হাফিজুর রহমান খোকন,সিদ্দীকুর রহমান,সাথী বেগম,পারুল আক্তার,ইকরা বিনতে বিল্লাহ প্রমুখ।আসমা আক্তার বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

