মনোনয়নপত্র সংগ্রহ করলেন চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন।
আজ(১৮ ডিসেম্বর)বিকেলে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য-সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দীন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য- সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, আকবরশাহ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক নূর নবী মহরমসহ শতাধিক নেতাকর্মী।
- Advertisement -

এ সময় তারা বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন।

