Thursday, 24 September 2026

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটিতে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর পর  কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি কতৃর্পক্ষ। এর আগে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

- Advertisement -

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর,  ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক,  রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের প্রধানগণ, প্রক্টর ও শিক্ষকবৃন্দ সহ কর্মকতার্রা।

- Advertisement -shukee

পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ মুহিউদ্দিন।

সর্বশেষ

এই বিভাগের আরও